Tuesday, November 9, 2010

সর্বোচ্চ করদাতা ১০ জনকে ট্যাক্স কার্ড প্রদানের সিদ্ধান্ত

সর্বোচ্চ করদাতা ১০ জনকে ট্যাঙ্কার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ করদাতা ব্যক্তি ও কোম্পানিকে ট্যাঙ্কার্ড প্রদানের লক্ষ্যে নীতিমালা অনুমোদন করা হয়েছে।
সংশিস্নষ্ট সূত্র জানায়, মন্ত্রিপরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নীতিমালা অনুমোদন করে বলা হয়, পাঁচ বছর নিয়মিত কর প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান এই ট্যাঙ্কার্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। কার্ডপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান সিআইপি মর্যাদাসহ বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করবেন। তবে ভ্যাট প্রদান করেনি, ঋণখেলাপী, আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত এবং যাদের কাছে বকেয়া কর পাওনা রয়েছে, তাদেরকে এই কার্ড প্রদান করা হবে না।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর থেকেই প্রচারসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে করদাতাদের উৎসাহিত করার উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের এই উদ্যোগের ফলে গত দুই বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে।
বৈঠকে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস), ২এম কর্পোরেশন এবং মালয়েশিয়ার টিএফটি-এর যৌথ উদ্যোগে কোম্পানি গঠন করে ল্যাপটপ, টেলিফোন, নোটপ্যাড উৎপাদন কার্যক্রমকে অনুমোদন দেয়া হয়। এই যৌথ কোম্পানির মূলধন হবে ১শ' ৪৮ কোটি টাকা। এর মধ্যে টেলিফোন শিল্প সংস্থার শেয়ার থাকবে ৩০ ভাগ। এই যৌথ কোম্পানিতে ১২ ইঞ্চি পর্যনত্ম ল্যাপটপের সর্বোচ্চ মূল্য হবে ১৫ হাজার টাকা।
টেলিফোন শিল্প সংস্থা গত ১০ বছর ধরে নিয়মিত লোকসান দিয়ে আসছিল। বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর সংস্থাটিকে লাভজনক করার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। ফলে গত বছর টেলিফোন সংস্থা সাড়ে ১৪ কোটি টাকা মুনাফা করতে সক্ষম হয়।
টেলিফোন শিল্প সংস্থা, ২এম কর্পোরেশন এবং টিএফটি এই তিনটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগের ফলে বাংলাদেশে উলেস্নখযোগ্য সংখ্যক যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া বৈঠকে কমনওয়েলথ অর্থমন্ত্রী সম্মেলন এবং বিশ্বব্যাংক-আইএমএফ বার্ষিক সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণ সংক্রানত্ম প্রতিবেদন মন্ত্রিসভাকে অবহিত করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ কৰে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, সংশিস্নষ্ট সচিবগণ এবং প্রেস সচিব।

No comments:

Post a Comment