ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন প্রকল্প বাস্তবায়নের লক্ষে মূলধন সংগ্রহের জন্য পুঁজিবাজারে আসার সিদ্ধান্ত নিয়েছে আবাসন শিল্প খাতের কোম্পানি নাভানা রিয়েল এস্টেট লিমিটেড। শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করতে কোম্পানিটি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডকে (আইসিএমএল) ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল সোমবার এ বিষয়ে দুই কোম্পানির সঙ্গে একটি চুক্তি স্বাৰরিত হয়েছে। আইসিএমএল এ কোম্পানিকে তালিকাভুক্ত করতে আর্থিক প্রতিবেদন তৈরিসহ যাবতীয় কাজ করবে।
জানা গেছে, বুকবিল্ডিং পদ্ধতিতে মূল্য নির্ধারণের পর নাভানা রিয়েল এস্টেট প্রাথমিক গণপ্রসত্মাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে আসবে। বর্তমানে এই কোম্পানির পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা। যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ডিসেম্বর মাসে কোম্পানির আইপিও আবেদন এসইসিতে জমা দেয়া হবে বলে সংশিস্নষ্ট সূত্রে জানা গেছে। এ কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান নাভানা সিএনজি ও আফতাব অটোমোবাইলস ইতোমধ্যেই পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে।

No comments:
Post a Comment